জুলাই বিপ্লবে শহীদ ডা. রুবেলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই বিপ্লবে শহীদ ডা. রুবেলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত ডা. কবিরুল ইসলাম রুবেলের পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে শহীদ রুবেলের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে পরিবারকে ঈদ উপহার তুলে দেন।

জুলাই অভ্যুত্থানে দুজন চিকিৎসক শহীদ হয়েছিলেন। যাদের একজন ছিলেন ডা. সজীব। তিনি ঢাকার উত্তরায় শহীদ হন ১৮ জুলাই। আর ডা. কবিরুল ইসলাম রুবেল মোহাম্মদপুরে শহীদ হন ৫ আগস্ট। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও ইসপাহানি ইসলামিয়া আই ইন্সটিটিউট ও হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এর আগে শহীদ ডা. সজীবের পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম ও একদল বিশেষজ্ঞ চিকিৎসক দল।


এ সময় জুলাই আন্দোলনে শান্তি সমাবেশে আন্দোলনের পক্ষে কণ্ঠস্বর তোলা বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আব্দুস শাকুর খান উপস্থিত ছিলেন।

এ সময় তারা শহীদ পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতে তাদের যে কোনো প্রয়োজনে সার্বিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ