জুলাই মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে : রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে : রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টিv (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের ১ বছর পার হতে চলেছে। তবুও আমরা জুলাই সনদ প্রকাশ করতে পারছি না। এই ব্যর্থতার দায় কে নেবে? অন্তর্বর্তী সরকার বার বার জুলাই সনদ প্রকাশের নতুন নতুন সময় দিয়েও তা পূরণে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না। আমরা হাজারো শহীদের রক্তকে ব্যর্থ হতে দিতে পারি না, জুলাই গণঅভ্যুথানকে ব্যর্থ হতে দিতে পারি না। আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জুলাই সনদকে হতে হবে আমাদের রূপরেখা। তাই আর বিলম্ব নয়, এই জুলাই মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির আজ মঙ্গলবার (১ জুলাই) প্রথম দিন পল্টনস্থ কার্যালয়ে বেলা ১১টায় জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার ছাত্র-জনতার সফল আন্দোলনের পরও আমরা যদি জুলাই সনদ করতে না পারি, তাহলে সকল জুলাই যোদ্ধাকে ভবিষ্যতে সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে। হাজারো শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের শহীদদের তালিকা প্রকাশে ব্যর্থতা, আহতদের তালিকা প্রকাশে ব্যর্থতা, জুলাই সনদ প্রকাশে ব্যর্থতা, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারে ব্যর্থতা, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে ব্যর্থতা, ভারতীয় আগ্রাসন রুখে দিতে ব্যর্থতা আমাদের ব্যথিত করে।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহসভাপতি রাশেদ প্রধান।

দোয়ার পূর্বে আরো বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, নিজামুদ্দিন অমিত, ভিপি মুজিবুর রহমান, মো: হাসমত উল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক মহিদুর রহমান বাবলা, সাংঠনিক সম্পাদক মো: হেলাল উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সাংঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ