জুলাই সনদ নিয়ে দলীয় মতামত জমা দিয়েছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই সনদ নিয়ে দলীয় মতামত জমা দিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জুলাই সনদ নিয়ে দলীয় মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিএনপির একটি সূত্র জানিয়েছিল, দলটি ২১ আগস্ট তাদের মতামত জমা দেবে। এদিকে, রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষিতে জুলাই সনদের খসড়ার ওপর মতামত জানানোর সময়সীমা বাড়ানো হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ বিভাগ বুধবার জানিয়েছে, আগামী ২২ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত মতামত জমা দেওয়া যাবে।

উল্লেখ্য, গত শনিবার (১৬ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠিয়েছিল। তখন দলগুলোকে ২০ আগস্টের মধ্যে তাদের মতামত জানানোর জন্য অনুরোধ করা হয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ