জুলাইযোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাইযোদ্ধারা বিশেষ নিরাপত্তা পাবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জুলাইযোদ্ধাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে জানতে চাইলে তিনি বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ছোট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাইযোদ্ধাদের পাশাপাশি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তারা ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স চাইলে সরকার তা প্রদান করবে।

ব্যক্তিগত নিরাপত্তায় অস্ত্র ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এতদিন কেবল সরকারি কর্মচারীদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো। এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারাও ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স চাইলে তা পাবেন। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারীদের যেসব ব্যক্তিগত অস্ত্র সরকারের কাছে জমা রয়েছে, সেগুলোও ফেরত দেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ