জেলের তালা ভাঙবো খালেদা জিয়াকে আনবো: দুদু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জেলের তালা ভাঙবো খালেদা জিয়াকে আনবো: দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জেলের তালা ভাঙবো খালেদা জিয়াকে আনবো।

সরকারের উদ্দেশ্যে বলেন,ভালোই ভালোই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন তা না হলে পাকিস্তান যেভাবে ভেঙেছে সেইভাবে জেলে গুলো ভেঙ্গে খালেদা জিয়াকে মুক্ত করে আনব।

সোমবার (১ জুলাই) রংপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুর জেলা ও মহানগর বিএনপি’র সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে দুদু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে, দেশের মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে নির্বাচন করতেন তাহলে বুঝতেন কত ধানে কত চাল।

তিনি বলেন, শুধু বাংলাদেশের মানুষ নয়, দক্ষিণ এশিয়ার মানুষ নয়, সারা বিশ্বের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। সেই নেত্রীকে মিথ্যা মামলায় আটক করে রেখেছে। বাংলাদেশের বয়সে কোনো পুলিশ প্রধান চোর ছিল না এটা শেখ হাসিনার আমলে হয়েছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দিনকাল ভালো না। কোন এক সকালে দেখবেন শেখ হাসিনা ক্ষমতায় নাই। তখন সব হিসাব দিতে হবে। বিএনপি’র ৭০০ জন নেতাকর্মীকে গুম করে রেখেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। ৮ থেকে ১০ টি ব্যাংকে সাধারণ জনগণের টাকা লুটপাট করেছে।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন ছাত্র, যুব শ্রমিক,সমাজকে জেগে উঠতো হবে। দেশে নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম নারীদের শিক্ষায় এবং কর্মে ভূমিকা রেখেছে। সেনাবাহিনী,পুলিশ পদায়ন করেছে এবং বেকার ছাত্রদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সেই মা জেলে থাকতে পারে না। দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে রাজপথে নামতে হবে। ভালোই ভালোই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন তা না হলে পাকিস্তান যেভাবে ভেঙেছে সেইভাবে জেলে গুলো ভেঙ্গে খালেদা জিয়াকে মুক্ত করে আনব। স্বাধীনতার ঘোষকের স্ত্রী জেলে থাকতে পারে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান কে দেশে আসতে দিচ্ছে না। এই সরকারকে পতন করে তাকে দেশে আনার ব্যবস্থা করব।

সরকারের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা গণতন্ত্র হরণ করেছেন বিচারের মুখোমুখি হতে হবে, লুটপাট করেছেন বিচারের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছেন বিচারের মুখোমুখি হতে হবে। বিএনপি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে থাকতে হবে।

রংপুর মহানগর বিএনপি আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু,আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর জেলা বিএনপি আহবায়ক মোঃ সাইফুল ইসলাম,সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডনসহ রংপুর জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ