জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে না’গঞ্জ মহানগরী জামায়াতের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ৭, ২০২২ ২:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ৭, ২০২২ ২:২৯ অপরাহ্ণ

এম আর কামাল, নারায়ণগঞ্জ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৭ আগষ্ট) সকালে নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের হয়।
মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন এবং মহানগর কর্ম পরিষদের সদস্য এইচএম নাসির উদ্দীনের নেতৃত্বে মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের মাধ্যমে জাতিকে অন্ধকারে রেখে অবৈধ সরকার অযৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তারা।
নেতৃবৃন্দ হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে তেলের দাম না কমালে জনগণকে সাথে নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের কর্মপরিষদের সদস্য আবু তালহা, ইসলামী ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ, সিদ্ধিরগঞ্জ দক্ষিন থানা আমীর কফিল আহমেদ, বন্দর উত্তর থানা আমীর জাকির হোসেন, কাজী রেদওয়ান উল হক মামুন, সরোয়ার হোসেন, আব্দুল গফুর, আব্দুল কুদ্দুস ও ইঞ্জিনিয়ার মো: আব্দুস সালাম, সফিকুল ইসলাম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ