জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে জনজীবনে: বাংলাদেশ কংগ্রেস - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে জনজীবনে: বাংলাদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২ ১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৯, ২০২২ ১:২৩ অপরাহ্ণ

 

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে জনজীবনের নানা ক্ষেত্রে।

মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বাংলাদেশ কংগ্রেস।

তিনি বলেন, জ্বালানি তেলের এই আকস্মিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠবে। তেলের মূল্যবৃদ্ধির আগে সরকারকে সব মহলের মতামত নেয়া উচিত ছিল। এই বৃদ্ধির মাধ্যমে সব ক্ষেত্রে পণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়বে। ফলে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে যাবে।

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে তেলের মূল্য যে নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছে তা যুক্তিযুক্ত নয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সমন্বয়ের কথা বলা হলেও বিষয়টি জনসম্মুখে স্পষ্ট করা হয়নি। কেননা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কিছুটা কমেছে।

জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানি তিনি।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান শফিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আব্দুল আওয়াল ও আব্দুল্লাহ আল মামুন, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ জাতীয় লীগের নির্বাহী সভাপতি ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের চেয়ারম্যান খাজা মহিবুল্লাহ শাস্তিপুরী, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, গণঅধিকার পার্টির মহাসচিব মো. আব্দুস সাত্তার, বাংলাদেশ নাগরিক জোট (বিএনজে)-এর চেয়ারম্যান এইচ. সিদ্দিকুর রহমান খোরশেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ