ঝিনাইদহে আইনজীবীদের হামলায় এক আইনজীবী আহত - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে আইনজীবীদের হামলায় এক আইনজীবী আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ

 

ঝিনাইদহে আইনজীবীদের হামলায় তবিবুর রহমান এম টি নামের একজন আইনজীবী আহত। আহত আইনজীবী তবিবুর রহমান এমটি এর সাথে কথা বলে জানা যায় যে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে একটি মামলার জামিনের ঘটনাকে কেন্দ্র করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্য থেকে ধরে নিয়ে এসে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের গেটের রাস্তার উপরে,অ্যাডভোকেট সবুজ ,অ্যাডভোকেটমনজুরুল হাসান শিমুল ,অ্যাডভোকেট মিথুন সহ আরো ৫-৭ জন আইনজীবী তাকে মারধর করে। এই ঘটনা নিয়ে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লাকি এর সাথে কথা বলে ঘটনা জানতে চাইলে সে বলে যে এখন এখন সভাপতি উপস্থিত নাই তাই আমি ঘটনা নিয়ে কিছু বলতে পারব না।তার কিছুক্ষণ পর ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রবিউল ইসলামের সাথে কথা বললে সে বলে যে ঘটনার সময় আমি আইনজীবী সমিতি মিলনায়তনে উপস্থিত ছিলাম না। তবে ঘটনা সত্য বলে তিনি স্বীকার করেন। তবে কোন মন্তব্য করতে রাজি হয়নি। এই ঘটনা নিয়ে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির অনেক সদস্য এর মধ্যে ক্ষোভ লক্ষ্য করা যায়। তারমধ্যে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলী উল্লেখযোগ্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ