ঝিনাইদহে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতরণ সভা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতরণ সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করে তথ্য কমিশন ও জেলা প্রশাসন।জেলা প্রশাসক মনিরা বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম। সভায় তথ্য অধিকার আইনের বাস্তবায়ন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে কর্মকর্তাদের করনীয় নানা বিষয় অবহিত করা হয়। অনুষ্ঠানে জেলা ও ৬ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা অংশ নেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ