ঝিনাইদহে বিএনপির শহীদ বুদ্ধিজীবী দিবস পালন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে বিএনপির শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৪, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ

 

বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। এ উপলক্ষ্যে বুধবার সকালে দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যা লি বের করা হয়। র্যা লি শেষে ঝিনাইদহ শহরে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি এাডঃ এম এ মজিদ, সাধারণ সমম্পাদক জাহিদুজ্জামান মনা, সাজেদুর রহমান পাপপু, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ^াস, মাহবুবুর রহমান শেখর, আশরাফুল ইসলাম পিন্টু, আলমগীর হোসেন, আবুল বাশার বাঁশি, কামাল উদ্দীন, জাহিদ জোয়ারদার, লোকমান হোসন, জেলা মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি ও সাধারণ সম্পাদক তহুরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি এাডঃ এম এ মজিদ বলেন, বাংলাদেশকে মেধাহীন ও মেধাশুন্য করার জন্য সেদিন পাকবাহিনী তাদের এদেশের দোসরের সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল। তিনি বলেন, বিএনপি এই দিবসে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ