ঝিনাইদহে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ করলো জোহান ড্রীম ভ্যালী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ করলো জোহান ড্রীম ভ্যালী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১২, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ

 

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ শুরু করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আরাপপুরে জোহান ড্রীম ভ্যালী পার্কের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। জোহান ড্রীম ভ্যালী পার্কের স্বত্তাধীকারী মোয়াজ্জেম হোসেন জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জোহান ড্রীম ভ্যালী পার্কের পক্ষ থেকে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা বিভিন্ন গ্রামের ৩ হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামী এক সপ্তাহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি মসুরের ডাল ও আধা লিটার তেল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র মানুষেরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ