টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‍্যায় গর্ভবতী,বাবা কে? - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‍্যায় গর্ভবতী,বাবা কে?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ৩০, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ৩০, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ

 

নানা কর্মকাণ্ড সবসময়ই আলোচনায় থাকেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‍্যায়। ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে গত সপ্তাহে নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিলেন এই অভিনেত্রী। এবার প্রকাশ করলেন নিজের ‘বেবি বাম্প’র ছবি।

জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‍্যায় নাকি গর্ভবতী? টলিপাড়ায় আপাতত বিয়ের মৌসুম। তার মাঝে হঠাৎ করেই স্বস্তিকা একটা ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেল ‘বেবি বাম্প’ নিয়ে মিরর সেলফি তুলেছেন তিনি। আর তা পোস্টও করেছেন। আপাতত সেই পোস্টেই এখন শুভেচ্ছার বন্যা।

একজন কমেন্টে লিখলেন, ‘বাবা কে?’ আরেকজন লিখলেন, ‘এখন তো দেখছি মা হওয়ার হিড়িক লেগেছে। সোনম-আলিয়া-বিপাশার পর আপনিও! শুভেচ্ছা রইল।’ অন্যজনের মনে প্রশ্ন, ‘আমি তো জানতাম স্বস্তিকা ডিভোর্সি। কিছুই তো বুঝতে পারছি না।’

তবে কি সত্যি সত্যি মা হতে চলেছেন স্বস্তিকা? আসলে বিষয়টা বাস্তবতার সঙ্গে সম্পর্কিত নয়। ‘বেবি বাম্প’র এই ছবিটি মূলত অভিনেত্রীর আসন্ন ওয়েব সিরিজ ‘কালা’ থেকে নেওয়া। ঊর্মিলা চরিত্রে এই সিরিজে কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে ধরা দেবেন স্বস্তিকা। যেখানে গর্ভবতী লুকেও দেখা যাবে ‘তাসের ঘর’ তারকাকে। ১ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কালা’।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ