টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনর্খনন প্রকল্প উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনর্খনন প্রকল্প উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি
ছবি সংগৃহীত

টাঙ্গাইল জেলার ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনর্খনন এবং টাঙ্গাইল পৌর এলাকার নদীর তীর রক্ষা কার্যক্রম শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) এই প্রকল্প দুটির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নদী আমাদের দেশের প্রাণ। নদীর নাব্যতা রক্ষা এবং ভাঙন রোধে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ধলেশ্বরী ও লৌহজং নদীর পানিপ্রবাহ স্বাভাবিক হবে এবং নদীভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

তিনি আরও বলেন, নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নদীতীরবর্তী মানুষের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এই প্রকল্প।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি, ভাঙন রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এতে কৃষি, মৎস্য ও নৌ-যোগাযোগ ব্যবস্থাও উপকৃত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ