টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ

 

টাঙ্গাইল প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইল পৌর শহরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও হিমাগারে ঔষধ সংরক্ষণে অনিয়মের দায়ে তিন ঔষধ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের সাবালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দি সিটি হাসপাতালের ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এদিকে, একই এলাকার মেসার্স দয়াল মেডিসিন কর্ণারকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১০ হাজার টাকা এবং সাবালিয়া ডায়বেটিকস রোডের অনিক মেডিসিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, টাঙ্গাইলের বিভিন্ন ফার্মেসিতে ও প্রাইভেট হাসপাতালের ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। আগামীতে অভিযান অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ