টানা বৃষ্টিতে ভাসছে চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টানা বৃষ্টিতে ভাসছে চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৭, ২০২৩ ১:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৭, ২০২৩ ১:০০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
টানা বৃষ্টিতে ডুবে গেছে চট্টগ্রাম। আজ পঞ্চম দিনের মতো ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে করে নগরের বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমর পর্যন্ত পানির নিচে রয়েছে। ফলে চরম পর্যায়ে পৌঁছেছে জনভোগান্তি। এদিকে বৃষ্টি আরো দু’দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অফিস।

সোমবার (৭ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, নগরের বহদ্দারহাট, মুরাদপুর, প্রবর্তক মোড়, চকবাজার, ষোলশহর ও ২ নম্বর গেটসহ বেশ কিছু এলাকা হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার নিচু বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। ফলে বিপুল পরিমাণ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তারা বের হতে পারছেন না দৈনন্দিন প্রয়োজনে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী বলেন, পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ে সোমবার সকাল ৯টা থেকে গত ২৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের আমবাগান এলাকায় ভোর ৬টা থেকে গত ২৪ ঘণ্টায় ২৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরকম ভারী বৃষ্টিপাত আরো দুদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে, টানা বৃষ্টিপাতে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ারও খবর পাওয়া গেছে। কোথাও কোথাও রাস্তাঘাট তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে বাড়ছে পানির। এতে করে বন্যারও আশঙ্কা করা যাচ্ছে।

অন্যদিকে পাহাড় ধসের শঙ্কায় নগরের মোট ৮০০ পরিবারকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, রবিবার (৬ আগস্ট) নগরের আকবরশাহ এলাকার বিজয় নগর, ঝিল-১,২,৩, শান্তিনগর, বেলতলীঘোনা এলাকা থেকে ৫০০ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া মতিঝর্ণা থেকে ৩০০ জন সরিয়ে নেওয়া হয়েছে। তাদের সবাইকে আশ্রয়কেন্দ্রে খাবার দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের জালালাবাদ, পশ্চিম ষোলশহর, উত্তর পাহাড়তলী, পূর্ব পাহাড়তলী, লালখান বাজার ও চকবাজার ওয়ার্ডের ৩০০ পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ