টালবাহানা নয়, দ্রুত নির্বাচন দিন: মাইনুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টালবাহানা নয়, দ্রুত নির্বাচন দিন: মাইনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আশাহত করেছে। সুতরাং কোনো অজুহাত বা টালবাহানা নয়। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত গণতান্ত্রিক নির্বাচন দেন। তবেই মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে মাইনুল ইসলাম বলেন, তিনি আমাদের কোনো আশার বাণী দেখাতে পারেনি। আমরা হতাশ। অথচ বাংলাদেশের সব দুঃসময়ে দেশকে নিয়ন্ত্রণ করেছে বিএনপি। স্বাধীনতার পরের সরকার সমস্ত সংবাদপত্র বাতিল করে একনায়কতন্ত্র কায়েম করতে বাকশাল তৈরি করেছিল, দুর্ভিক্ষ, অনচার এবং দেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ উপাধি দিয়েছিল; সেখান থেকে বাংলাদেশকে প্রথম স্বপ্ন দেখিয়েছিল বহুদলীয় গণতন্ত্রের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীরউত্তম)।

তিনি বলেন, বিএনপির সেই গণতান্ত্রিক সরকারকে বন্দুকের নলের মুখে পরাজিত করে দেশে সামরিক শাসন জারির মাধ্যমে ৯ বছর স্বৈরাচারের আসনে আসীন হয়েছিল, তাকেও আন্দোলন-সংগ্রামে উৎখাত করে দেশকে আবারো গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন জনমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের মানুষ বিশ্বাস করে আগামীতে বাংলাদেশ আবারও পুনরুজ্জীবিত হবে তারেক রহমানের নেতৃত্বে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, কোনো অজুহাতের দরকার নেই। টালবাহানার দরকার নেই। আপনার (মুহাম্মদ ইউনূস) টালবাহানা দেশের মানুষ জেনে গেছে। আপনি তলে তলে আবারও ক্ষমতায় আসীন হতে চান। দেশের মানুষ তা মানবে না। অতএব মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে চাইলে অতি দ্রুত গণতান্ত্রিক নির্বাচন দেন। তবেই মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসান, সঞ্চালনা করেন বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ