টিপু হত্যা: গুরুত্বের সঙ্গে তদন্ত করছে র‍্যাব - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টিপু হত্যা: গুরুত্বের সঙ্গে তদন্ত করছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ২৫, ২০২২ ৮:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ২৫, ২০২২ ৮:১৮ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যার ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে র‍্যাব। ইতোমধ্যে ঘটনার বেশ কিছু আলামত ও তথ্য পেয়েছে সংস্থাটি।

শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন র‍্যাবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

খন্দকার মঈন বলেন, এ ধরনের গুলির ঘটনায় ইতোপূর্বেও র‍্যাব গুরুত্বের সঙ্গে দ্রুত সময়ে তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। গতরাতের ঘটনায়ও হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, গতরাতের গুলিতে নিহতের ঘটনায় আমরা বেশ কিছু ফুটপ্রিন্ট সংগ্রহ করেছি। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বেশ কিছু মোটিভও আমরা হাতে পেয়েছি। সেগুলো আমরা পর্যালোচনা করছি। ঘটনায় শুটারদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শনাক্তের চেষ্টা করছি।

র‌্যাব কর্মকর্তা বলেন, র‍্যাব ছাড়াও সিআইডি, থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার একাধিক টিম কাজ করছে। আমি মনে করি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার মোটিভ উন্মোচন ও শুটারদের শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করা সম্ভব হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ