টুকুর মায়ের সুস্থতা কামনায় সিলেটে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টুকুর মায়ের সুস্থতা কামনায় সিলেটে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৭:০০ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, কারারুদ্ধ যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বাদ আসর নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগরের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি। সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-আনোয়ার হোসেন মানিক, আখতার আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, সুহেল মাহমুদ, লিটন আহমদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ইসহাক আহমদ সহ জেলা ও মহানগর যুবদলের অসংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ