টেনশন গ্রুপের গ্যাংলিডার সীমান্তসহ ৭ সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টেনশন গ্রুপের গ্যাং
লিডার সীমান্তসহ ৭ সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৭, ২০২২ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৭, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নারায়ণগঞ্জ
র‌্যাব-১১ শনিবার (৬ আগষ্ট) রাতে জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী দুর্র্ধর্ষ কিশোর গ্যাং “টেনশন গ্রুপ” এর ৭ জন সদস্য রাইসুল ইসলাম সিমান্ত (গ্যাং লিডার), পিতা-মোঃ শফিকুল ইসলাম, নাঈম মিয়া, পিতা- মোঃ নজরুল মিয়া, মাঃ হাসান, পিতা- হাজী মোঃ আল আমিন, পারভেজ মিয়া, পিতা- মোঃ ইসলাম, আবির বিন হাকিম, পিতা-মোঃ আব্দুল হাকিম, মোঃ রাহাত, পিতা- আমান উল্লাহ, রিয়াদুল ইসলাম, পিতা-হাজী নুরুল ইসলাম দেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
র‌্যাব-১১ জানায়, গ্রেফতারকৃতদের প্রত্যেকের বয়স ২১ হতে ২৪ বছর। গ্রেফতারের পর তাদের তল্লাশি করে ১টি গুপ্তি ছোরা, ২টি গিয়ার সুইচযুক্ত ধারালো চাকু, ২টি ছোরা এবং ২টি লোহা ও ষ্টিলের পাইপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং “টেনশন গ্রুপ” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে তাদের প্রতিপক্ষ কিশোর গ্যাং এর সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করে ঘটনাস্থলে গুপ্তি ছোড়া, লোহার ও ষ্টিলের পাইপ, ছোরা, সুইচগিয়ার চাকুসহ একত্রিত হয়েছিল। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা ৭ থেকে ১০ জনের একটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ