ড. ইউনূসকে নিয়ে ‘ইন্ডিয়াডটকম’র প্রতিবেদন প্রত্যাখান ঢাকার - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ড. ইউনূসকে নিয়ে ‘ইন্ডিয়াডটকম’র প্রতিবেদন প্রত্যাখান ঢাকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তার পরিবারের সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ইন্ডিয়াডটকমে প্রকাশিত সংবাদটি ‘মিথ্যা এবং ভারতীয় ষড়যন্ত্রমূলক প্রচারণার অংশ’।

শুক্রবার (২৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে সংবাদটির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।

হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান হিসেবে কোনো অর্থ ড. ইউনূস দেননি বলে তাদের ফ্যাক্ট চেকিং উইং দাবি করেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হিলারি দম্পতির সাথে তার বন্ধুত্ব তার মেয়ে মনিকা ইউনূসের কোনো উপকারে আসেনি এবং জো বাইডেনের প্রশাসনে তিনি কখনোই কোনো পদে ছিলেন না।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে অধ্যাপক ইউনূস কোটি কোটি ডলার ঋণ পেয়েছিলেন বলে যে খবর বেরিয়েছে তাও মিথ্যা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, পদ্মা সেতু প্রকল্পের কোনো ঋণ চুক্তি বাতিলে বিশ্বব্যাংকের সিদ্ধান্তের পেছনে ড. ইউনূসের কোনো ভূমিকা ছিল না।
সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ