ডাকসু নির্বাচনে প্রথম তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডাকসু নির্বাচনে প্রথম তিন ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

 

ঢাবি প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আজ (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ১১ টা পর্যন্ত ৩ ঘণ্টায় বেশিরভাগ কেন্দ্রেই প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানাে গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন হলের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

সিনেট ভবন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি ভালো। এখানে মোট ২ হাজার ৪৩ জন ভোটার। প্রথম ২ ঘণ্টায় আনুমানিক ১ হাজার ১০০ ভোট পড়েছে। সবাই ভোট দিতেও চাইলে সুযোগ থাকবে। বুথ রয়েছে ৪০টি, আর টেবিল ৭টি।

জগন্নাথ হলে প্রায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা কাজী মোশতাক গাউসুল হক। অর্থাৎ ১ হাজারের কাছাকাছি। এখনও দীর্ঘ সারি রয়েছে। এ হলের ভোটার ২ হাজার ২২৫।

এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে প্রায় ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ এ হলের প্রায় ২০০ শতাধিক শিক্ষার্থী ভোট দিয়েছেন। এছাড়া সার্জেন্ট জহুরুল হক হলে ৪০ শতাংশের কাছাকাছি ভোট হয়েছে, প্রায় ৮০০ এর কাছাকাছি ভোট পড়েছে এই হলে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রে ভোট দিচ্ছে রোকেয়া হলের শিক্ষার্থীরা। এ হলের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা বলেন, এ হলে বেলা ১১টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। এই হলে ভোটারের সংখ্যা ৫ হাজার ৬০০। ১১টায় এ কেন্দ্রের সামনে তখনও শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা গেছে।

উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম জানিয়েছেন, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে সুফিয়া কামাল হলের ভোট পড়েছে আনুমানিক ৬০ শতাংশ। এ হলের ভোটার সংখ্যা ৪৪৩ জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ