ডান্ডাবেড়ি পরানো সেই যুবদল নেতার জামিন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডান্ডাবেড়ি পরানো সেই যুবদল নেতার জামিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসা দেওয়া সেই যুবদল নেতা ও কলেজশিক্ষক মো. আমিনুর রহমান মধুকে যশোর কোতোয়ালি থানায় নাশকতার অভিযোগে দায়ের করা তিন মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৭ ডিসেম্বর) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দিয়েছেন।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতে বাধা নেই। গত অক্টোবর ও নভেম্বরে এসব মামলা দায়ের করা হয়েছিল।

এর আগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার যুবদল নেতা আমিনুর রহমান মধুর স্ত্রী রিট করেন। রিটে আমিনুরকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসার বৈধতা নিয়ে রুল চাওয়া হয়। এছাড়া তার সুচিকিৎসার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সমমানসম্পন্ন ঢাকার অন্য কোনো সরকারি হাসপাতালে পাঠানোর জন্য নির্দেশনা চাওয়া হয় আবেদনে।

ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ৪ ডিসেম্বর রুলসহ আদেশ দেন হাইকোর্ট। চিকিৎসার সময় ডান্ডাবেড়ি পরানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। সেই সঙ্গে তাকে যথাযথ চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠাতে নির্দেশ দেন আদালত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গত ৯ ডিসেম্বর থেকে আমিনুর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান কায়সার কামাল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ