ডামি নির্বাচন করে সরকার স্বস্তিতে নেই , আন্দোলনের নতুন রোড ম্যাপ করছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডামি নির্বাচন করে সরকার স্বস্তিতে নেই , আন্দোলনের নতুন রোড ম্যাপ করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৭, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৭, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ , লন্ডন

বাংলদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) আন্দোলনের নতুন রোড-ম্যাপ করে আন্দোলনে নামছে বলে মন্তব্য করেছে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। ৫ই মে রবিবার লন্ডনস্থ টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী সমর্থক ইউকে’র আয়োজেনে এক মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
উক্ত মতবিনিময় সভায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্ল্লেষণ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি তাঁর বক্তব্যে বলেন , বিএনপির আন্দোলন থেমে নেই, আন্দোলন চলছে চলছে। দেশ ও গণতন্ত্র কিভাবে উদ্ধার করা যায় সে আলোচনা দলের মধ্যে চলছে , আন্দোলনের নতুন রোড -ম্যাপ নিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মী মাঠে নামছে , বিএনপি গত ৫ বছর যে আন্দোলন করেছে তা ছিলো ইতিহাসের বৈচিত্রময় আন্দোলন কিন্তু এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন , বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনেই থেকেছে কারণ সরকার বার বার বিশ্ববাসীর কাছে বিএনপিকে উশৃঙ্খল দোল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে কিন্তু বিএনপি তার শান্তিপূর্ণ ইমেজ ধরে রেখেছে।

তিনি আরো বলেন , বিএনপির হতাশ হওয়ার কারণ নেই। শুধু গণতন্ত্র নয় , দেশটাকে আমরা হারিয়ে ফেলেছি , দেশটা অচেনা হয়ে গেছে , দেশের ১৮ কোটি মানুষই এখন কারাগারের ভিতরে আছে , ৭ই জানুয়ারী তারা নির্বাচন করতে সাহস করেনি , তারা আমি এবং দামি নির্বাচন করেছে , আমি এবং ডামি নির্বাচন করে সরকার স্বস্তিতে নেই, ডামি নির্বাচনে জনগণ আওয়ামীলীগকে বর্জন করেছে , নির্বাচনে মাত্র ৩% ভোট পড়েছে , এ নিয়েও সরকার মিথ্যাচার করেছে , নাটক করেছে , মিথ্যাচার করেছে। আমি ও ডামি নির্বাচন করে সরকার ক্ষমতায় বসলেও আজ পর্যন্ত তাদের মুখে হাসি নেই , যাঁরা এই পাপেট সরকারকে ক্ষমতায় বসিয়েছে তাদের মুখেও হাসি নেই।
আগামীতে বিএনপির করণীয় সম্পর্কে বলতে গিয়ে আজম বলেন , আগামীতে আমাদের ক্রোর্নীয় হচ্ছে দেশটাকে পুনরুদ্ধার করা যা অতি দ্রুতই সম্ভব, যে জন্য হতাশার কোন কারণেই চিন্তার কোন কারণ নেই।
তিনি আরো বলেন ৭ জানুয়ারির নির্বাচন থেকে সরকারকে বিএনপি বিরত রাখতে পেরেছে , সরকার একটি মাত্র নাটক মঞ্চস্থ করতে , দেশের ১৮ কোটি মানুষ নির্বাচন থেকে বিরত থেকে , ভোটে যায়নি। আওয়ামীলীগের কিছু মানুষ ছাড়া বেশিরভাগই গনতন্র চায়। দোয়েলের ষাট লক্ষ নেতা কর্মী মামলায় জর্জরিত , নির্যাতিত কিন্তু সাতজন নেতাকর্মীও কিন্তু দোল ছেড়ে আওয়ামীলীগে যোগ দেয়নি , ট্রে মানে হচ্ছে বিএনপির নেতৃত্ব সঠিক ও প্রতিশ্রুতিবদ্ধ।

নাজমুল হুদা মুক্তার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপি সাবেক আন্তজাতিক বিষয়ক সম্পদক মাহিদুর রহমান , য়ার পার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক , বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ , ব্যারিস্টার মওদুদ আহমেদ , ডক্টর মুজিবুর রহমান , নাজমুল হাসান লিটন , ফখরুল হাসান বাদল , এ যে লিমন , মইনুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ