‘ডামি নির্বাচন’ বর্জনে জাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘ডামি নির্বাচন’ বর্জনে জাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

 

জাবি প্রতিনিধি

সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারির ডামি নির্বাচনে ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে গণসংযোগ কর্মসূচি ও লিফলেট বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিএনপিপন্থী শিক্ষকরা।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)- এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেইটে (প্রান্তিক গেইট) এ কর্মসূচি পালন করেন তাঁরা।

শিক্ষকবৃন্দ জানান, বর্তমান কর্তৃত্ববাদী সরকার কর্তৃক আয়োজিত ‘ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল- বিএনপি’র আন্দোলনের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

এসময় অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমাদের আজকের কর্মসূচির উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা। ডামি নির্বাচনে যেন তারা ভোট দিতে না যায়। আমরা চাই একটা অন্তভূর্ক্তিমূলক নিবার্চন। এটা কোন দল-মতের চাওয়া নয়। এটা একটা জাতীয় বিষয়। আমরা ব্যর্থ হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল দল-মত মিলে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি আরো বলবৎ হবে।

সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম সেলিম বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট বর্জনের ডাক এসেছে। আমরা তার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছি। বর্তমানে একটা ডামি নির্বাচন হচ্ছে, এটা কোনভাবেই অংশগ্রহণমূলক নয়। আমাদের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। এই নিবার্চনে অংশ না নেওয়ার জন্য আমরা দেশের সবাইকে আহ্বান জানাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সবাই ঝাঁপিয়ে পড়বে এই আশাবাদ রাখছি।

অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, বর্তমান কতৃর্ত্ববাদী সরকার সবার মতামতকে উপেক্ষা করে একটা ডামী নিবার্চনের আয়োজন করেছে। আমরা দীর্ঘদিন গণতন্ত্র রক্ষায় আন্দোলন করে যাচ্ছি। ইউট্যাবের পক্ষ থেকে সবাইকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ করেছি। যদি এ নিবার্চন হয়ে যায় তাহলে জনগণ মানবে না। বিএনপি যে কর্মসূচী দিবে আমরা সফল করতে মাঠে নামব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ