ডামি নির্বাচন বর্জনের দাবিতে কায়েসের নেতৃত্বে লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আগামী ৭ জানুয়ারি প্রহসনের ডামি নির্বাচন বর্জনের দাবিতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল কায়েসের নেতৃত্বে কামারখন্দ উপজেলায় লিফলেট বিতরণ করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৩ জানুয়ারি) সকালে কামারখন্দ উপজেলার শাহবাজপুর বৌ বাজার, কয়েলগাতী ঢালা বাজার, রায়দৌলতপুর বাজারে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় কামারখন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান সহ- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ