ডালিয়া লাকুরিয়ার পিতার  মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক  - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডালিয়া লাকুরিয়ার পিতার  মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক 

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৫, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ

 

যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়ার শ্রদ্ধেয় পিতা শহিদুল ইসলাম লাকুরিয়া জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে আজ ২৫ মার্চ ২০২৩ শনিবার রাত ২ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শহিদুল ইসলাম লাকুরিয়ার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি।

আজ এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, “ডালিয়া লাকুরিয়ার পিতার মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি সকলের কাছে একজন সৎ, সজ্জন, ধার্মিক ও কর্তব্যপরায়ণ ব্যক্তি হিসাবে সুপরিচিত ছিলেন । একজন আদর্শবান পিতা হিসাবে তিনি মেধা ও শ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন এবং নিজেকে সর্বদা সমাজের কল্যাণে নিয়োজিত রেখেছিলেন যা এলাকাবাসী চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে ।”

শোকবার্তায় নেতৃদয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ