ডিবি প্রধান হলেন রেজাউল করিম - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিবি প্রধান হলেন রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম মল্লিক।

রবিবার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিককে ডিএমপি’র ডিবি প্রধান হিসেবে প্রদায়ন করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তার নামের পাশে উল্লিখিত স্থানে বদলী/ পদায়ন করা হলো।’

রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা (ডিআইজি)।

এর আগে, ২০২২ সালের জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হিসেবে মোহাম্মদ হারুন অর রশীদকে নিয়োগ দেয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ