ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম। তিনি বলেন, একই সময়ের মধ্যে যাবতীয় সংস্কার কাজও চলমান থাকবে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ইতালির রোমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা কথার ভিক্তিতে প্রেস সচিব বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও এই বিষয়টি পরিষ্কার করেছেন। এরপর কোনো রাজনৈতিক দল কী বলল, সেটা সরকারের দেখার বিষয় নয়।

তিনি বলেন, সংস্কার কাজ সম্পন্ন হলেই নির্বাচনের তারিখ জানানো হবে। পুরো বিষয়টি চলমান। নির্বাচনের বিষয়ে সরকার যথেষ্ট সজাগ। তাছাড়া আমরা অপ্রয়োজনীয় কারণে একটি দিনও দেরি করবো না। সংস্কার শেষ হলেই নির্বাচন। অন্তর্বর্তী সরকারকে ৫ বছর দেখতে চায় দেশের মানুষ এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, জনগণ চাইতেই পারে।

এ সময় প্রেস সচিব প্রধান উপদেষ্টার রোম সফর নিয়েও কথা বলেন। তিনি জানান, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ এবং শেষ শ্রদ্ধা জানাতে ড. মুহাম্মদ ইউনূস সরাসরি দোহা থেকে রোমে পৌঁছান। পোপের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল।

বিশ্ব নেতাদের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছে বলেও জানান তিনি। পোপকে শেষ শ্রদ্ধা জানাতে কমপক্ষে ১৩০ দেশের দেশের উচ্চ পর্যায়ের নেতারা ভ্যাটিকানে আসেন।

তিনি আরও বলেন, ইতালির রোমে আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন মিডিয়া মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ নিতে সময় চেয়েছেন। সংবাদ সম্মেলনের সময় ভ্যাটিকানের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন। এভাবেই চলতে থাকে বিভিন্ন প্রতিনিধি দলের সাক্ষাৎ।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটি এম রফিকুল হক বলেন, ভ্যাটিকানের সঙ্গে আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসের যে, ভালো সম্পর্ক রয়েছে তার গভীরতা প্রকাশ পেয়েছে ভ্যাটিকানে পোপের শেষকৃত্যে শ্রদ্ধা জানানোর মাধ্যমে।

ইতালিতে ব্যবসার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোট-বড় অনেক বাংলাদেশি গার্মেন্টস উদ্যোক্তা রয়েছে। সেখানে প্রায় একশ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এভাবে আরও অনেক বাংলাদেশি প্রতিষ্ঠান রয়েছে। তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে ইতালির মাটিতে।

রাষ্ট্রদূত আরও বলেন, শুনে খুশি হবেন ইদানীং বাংলাদেশ থেকে সিরামিক আসছে। এভাবে বাংলাদেশের মার্কেট আরও প্রসারিত হচ্ছে ইতালিতে।

এ সময় জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম প্রধান উপদেষ্টার বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার বিষয়ে তুলে ধরেন।

এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এবং রোম দূতাবাসের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ