ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে মাঝি: রিপন না বুবলী? - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে মাঝি: রিপন না বুবলী?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ

 

আগামী ১২ অক্টোবর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে (গাইবান্ধা-৫) উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম সংগ্রহ ও গণসংযোগ করে নিজের অবস্থান জানান দিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন আগ্রহী প্রার্থীরা। গাইবান্ধাবাসীর দৃষ্টি- কে পাচ্ছেন নৌকা প্রতীক। কার হাতে যাচ্ছে সাঘাটা-ফুলছড়ির দায়িত্ব? এ আসনে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশীরা প্রভাবশালী। সবাই হতে চায় এই আসনের পিতা। থেমে নেই কেউ, মনোনয়ন ভাগিয়ে শুরু হয়েছে প্রার্থীদের দৌড় ঝাঁপ।

প্রভাবশালী প্রার্থীদের মধ্যে হলেন- মরহুম ফজলে রাব্বীর মেয়ে ফারজানা রাব্বী বুবলী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন ও ফুলছড়ি পরিষদ উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। আসন শূন্য ঘোষণা পর থেকেই দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাপে সময় পার করছেন তারা।

তবে নির্বাচনী আসন ছাড়া জেলা জুড়ে আলোচনা চলছে দুটি নাম। রিপন না হয় বুবলী। ভোটারদের মধ্যে বেশি আগ্রহ কে হচ্ছেন এ আসনের মাঝি। প্রার্থীদের মধ্যে এ দুজনেরই মাঠ থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত রয়েছে শক্ত অবস্থান।

নাম প্রকাশে অনিচ্ছুক সাঘাটা আওয়ামী লীগের একজন নেতা জানান, নৌকা পেলে রিপন বা বুবলী মধ্যে একজন পাবেন। তারা দুজনই কেন্দ্রীয় পর্যায়ে অবস্থান জানান দিচ্ছেন। তিনি আরও বলেন, বিগত যে কোন দলের যত উপ-নির্বাচন দেখেছি, কোন জনপ্রতিনিধি মারা গেলে সাধারণত সেই পরিবার কাউকে দল মনোনয়ন দেয়। তবে এ আসনের ধোঁয়াশা কাটছে না ১০ সেপ্টেম্বর দল থেকে মনোনয়ন প্রার্থী নাম ঘোষণা পর্যন্ত। গাইবান্ধা-৫ আসনের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারের সাথে কথা বলে এমন তথ্যই জানান তারা।

প্রভাবশালী প্রার্থী রিপনের সমর্থকদের দাবি, এলাকার জনপ্রিয়তা ও মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে আছেন তিনি। ভক্তদের দাবি, ফজলে রাব্বী বেঁচে থাকতে প্রতিটি নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন রিপন। মনোনয়নের প্রত্যাশা পূরণ হলেও তিনি সক্রিয় থেকে দলের জন্য মাঠ চষে কাজ করেছেন। উপ-নির্বাচনে দল তাকে অবশ্যই মূল্যায়ন করবে বলে প্রত্যাশা তাদের।

অন্যদিকে, প্রয়াত ডেপুটি স্পিকার রাব্বী মিঞার কন্যা ফারজানা রাব্বীর সমর্থকদের দাবি, তার বাবা সারাজীবন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন এবং কাজ করে গেছেন। রাব্বী মিঞা এলাকায় জনপ্রিয় ছিলেন বলেই একাধিক বার এমপি নির্বাচিত হয়েছেন। বাবার অসুস্থতায় রাজনীতির হাল ধরেন বড় মেয়ে। তিনি ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী যেমন বাবার স্বপ্ন পূরণে কাজ করছেন তেমনি বুবলী তার বাবার রেখে যাওয়া বাকি স্বপ্ন গুলো পূরণে দল অবশ্যই তাকে মূল্যায়ন করবে এবং প্রয়াত বাবার সম্মান রাখবে।

উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের এমপি অ্যাডভোকেট ফজলে রাব্বী মিঞা ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আসনটি শুন্য হওয়া উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ অক্টোবরে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ