ডেমোক্রেটিক লীগ-সাম্যবাদী দলের সঙ্গে বিএনপির ঐকমত্য - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডেমোক্রেটিক লীগ-সাম্যবাদী দলের সঙ্গে বিএনপির ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২২, ২০২২ ১২:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২২, ২০২২ ১২:৫৮ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপডেন্ট

সরকারবিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিকে নিয়ে বিএনপি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য ফের সংলাপ শুরু করেছে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

প্রথমে বাংলাদেশের সাম্যবাদী দল সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে সংলাপে অংশ নেয়। পরে বাংলাদেশ ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির নেতৃত্বে সংলাপে অংশ নেয়।

বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংলাপে অংশ নেন।

সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আজ আমরা দুটো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছি। ডেমোক্রেটিক লীগ এবং সাম্যবাদী দল আমাদের সমর্থন জানিয়েছে।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকার গঠন এবং নির্বাচন কমিশন গঠন করে তার অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতনের ব্যাপারে আমরা একমত হয়েছি।’

ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে কারাগারে নেওয়া চরম অন্যায় হয়েছে। বিএনপির সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এই সরকারের পতন ঘটাবো।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, এই সরকার পতনের আন্দোলনের জন্য জাতীয় ঐক্য দরকার। আমরা তাতে একমত হয়েছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ