ড্যাব কাউন্সিলের ভোটগ্রহণ চলছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ড্যাব কাউন্সিলের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৯, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৯, ২০২৫ ৫:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নতুন নেতৃত্ব ঠিক করতে সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১টায় রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এই ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বিজন কান্তি সরকার।

ড্যাবের নির্বাচনে পদসংখ্যা পাঁচটি। পদগুলো হলো, সভাপতি, সিনিয়র সহসভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ ও সিনিয়র যুগ্ম মহাসচিব।

এবারের নির্বাচনে ৩ হাজার ১৩১ জন ভোট দেবেন। হারুন-শাকিল প্যানেলের সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে আজিজ-শাকুর প্যানেলের সভাপতি পদে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, মহাসচিব পদে ডা. আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষার, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. আবু মো. আহসান ফিরোজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই দুই প্যানেল ছাড়া ডা. ওবায়দুল কবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। দুই প্যানেলের মধ্যে অধ্যাপক ডা. হারুন আল রশিদ ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্বে ছিলেন। ডা. আজিজুল হক ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ড্যাবের সভাপতি ছিলেন।

ভোট নিয়ে অধ্যাপক হারুন আল রশীদ কালবেলাকে বলেন, আমরা ভালো সাড়া পাচ্ছি। বিগত সময়গুলোতে আমরাই মাঠে ছিলাম, আমাদের জয় হবেই। অধ্যাপক এ কে এম আজিজুল হক বলেন, আমি আশাবাদী, ইনশাআল্লাহ আমরা ভালো ফল করব। মাঠের অবস্থা ভালো। সর্বশেষ ড্যাবের ভোট হয়েছে ২০১৯ সালের ২৪ মে। সেই নির্বাচনে হারুন আল রশীদ সভাপতি ও আব্দুস সালাম মহাসচিব নির্বাচিত হন। ২০২৪ সালের ২৫ মে ড্যাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ২৪ জানুয়ারি কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে বিএনপি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ