ঢাকা এসেছেন উজরা জেয়া ও ডোনাল্ড লু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা এসেছেন উজরা জেয়া ও ডোনাল্ড লু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া চার দিনের সফরে একটি প্রতিনিধিদল নিয়ে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় এসেছেন।

বিমানবন্দরে পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানান। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করে‌ছেন।

সফরে মার্কিন প্রতিনিধিদল গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সমস্যা, মানবপাচার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজরা জেয়ার সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সফরের দ্বিতীয় দিন বুধবার (১২ জুলাই) দিনব্যাপী মার্কিন দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পরদিন প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবে।

মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার মূল বৈঠকটি হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

এর বাইরে মার্কিন দলটি সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ আরো কয়েকজনের সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় সাক্ষাৎ করার কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ