ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইলে বাসে অগ্নিসংযোগ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইলে বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৫, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে পার্কিং করা নাফ পরিবহনের (ঢাকা মেট্রো জ-১১-০৩৩৮) একটি মিনিবাসে আনুমানিক সকাল ৬ টায় এই আগুন লাগে।
তাৎক্ষণিক স্থানীয় লোকজন এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের ফলে বাসের সিট, গ্লাস ও ভেতরের অংশ পুড়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানা ওসি শাহিনুর আরল জানান, নাফ পরিবহনের মিনিবাসটি শুক্রবার রাত আনুমানিক ১০ টায় চালক চট্টগ্রাম রোড সড়ক ও জনপদ অফিসের সামনে পার্ক করে রেখে যান। শনিবার সকালে বাসটিতে আগুনের সূত্রপাত হয়।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন জানান, নৈশ প্রহরী বাবু প্রাথমিক তথ্যে বলেছেন, আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশে গিয়েছিলাম। ফিরে এসে দেখি গাড়িতে আগুন জ্বলছে, সিট, গ্লাস এগুলা পুড়ে গেছে। তবে কোনো লোকজন দেখিনি।
তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। অগ্নিকাণ্ডটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে নাকি কোনো নাশকতা, তা নিশ্চিত করা যাচ্ছে না। তদন্ত চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ