ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়েমুখ ঢেকে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়েমুখ ঢেকে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ২১, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজম্ব প্রতিবেদক. নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মাস্ক ও কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
সোমবার (২১ এপ্রিল) ভোরে সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এসময় ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। পরিচয় গোপন করতে প্রত্যেকেরই মুখ কালো মাস্ক কিংবা কাপড় দিয়ে ঢাকা ছিল। ভোরে মহাসড়কে দশ থেকে পনেরো মিনিটের মত মিছিল দিয়ে ভিডিও ধারণ করেন তারা। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেইজে ভিডিওটি প্রচার করা হয়।
মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ¯েøাগান দিতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের।
এ বিষয়ে জানতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মফিজুল রহমানকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ