ঢাকা দক্ষিণ বিএনপির ৭০টি ওয়ার্ড কমিটি অনুমোদন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা দক্ষিণ বিএনপির ৭০টি ওয়ার্ড কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৭০টি ওয়ার্ড কমিটি অনুমোদন করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন ৭০টি ওয়ার্ড কমিটি অনুমোদন দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্যসচিব রফিকুল আলম মজনু।

ওয়ার্ড কমিটিগুলো হলো-

খিলগাঁও থানাধীন ১, ২, ৩, ৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড। সবুজবাগ থানাধীন ৪ (মাদারটেক), ৪ (বাসাবো), ৫, ৭৩ ও ৭৪ নম্বর ওয়ার্ড। মুগদা থানাধীন ৬, ৭, ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড। মতিঝিল থানাধীন ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ড। রমনা থানাধীন ১৯ নম্বর ওয়ার্ড। শাহবাগ থানাধীন ২১ নম্বর ওয়ার্ড। যাত্রাবাড়ী থানাধীন ৪৮, ৪৯, ৫০, ৬১, ৬২, ৬৩, ৬৪ (পূর্ব), ৬৪ (পশ্চিম) ও ৬৫ নম্বর ওয়ার্ড।

ডেমরা থানাধীন ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড। শ্যামপুর থানাধীন ৪৭, ৫১ ও ৫৪ নম্বর ওয়ার্ড। কদমতলী থানাধীন ৫২, ৫৩, ৫৮, ৫৯ ও ৬০ নম্বর ওয়ার্ড। গেন্ডারিয়া থানাধীন ৪০, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড।

ওয়ারী থানাধীন ৩৮, ৩৯ ও ৪১ নম্বর ওয়ার্ড। সূত্রাপুর থানাধীন ৪২, ৪৩ ও ৪৪ নম্বর ওয়ার্ড। কোতোয়ালি থানাধীন ৩২, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ড। বংশাল থানাধীন ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড। চকবাজার থানাধীন ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ড। লালবাগ থানাধীন ২৩, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড। হাজারীবাগ থানাধীন ২২ নম্বর ওয়ার্ড। ধানমন্ডি থানাধীন ১৫ নম্বর ওয়ার্ড। কলাবাগান থানাধীন ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ড।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ