ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্ত, প্রতিবাদে সাংবাদিক সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্ত, প্রতিবাদে সাংবাদিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ৮, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ

 

রংপুর প্রতিনিধি

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার সমর্থক জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকারের প্রতিবাদে সমাবেশ করেছে গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার (৮আগস্ট) সকাল ১১টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মো. সোহাগ আরেফিনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, ৮ম ওয়েজবোর্ডের আওতায়ভুক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলামের লুটপাট ও রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ, অঢেল সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপির তালিকাভুক্তি বাতিল কূটকৌশল করে যাচ্ছে। উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি আবারও সচল হয়।

কিন্তু ওই কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ সম্পাদককে নানা সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিন রক্ষা করাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে রংপুর বিভাগীয় সাংবাদিক সমাজ এই বিক্ষোভ সমাবেশ করে।

বক্তারা বলেন, দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ড.তাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। এ প্রভাবশালী কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে রংপুর বিভাগীয় সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।

সমাবেশে বক্তব্য রাখেন তারকা সাংবাদিক সাঈদুর রহমান রিমন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক স্যোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, চট্টগ্রাম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মো. সোহাগ আরেফিনের, টাঙ্গাইলের সাংবাদিক রশিদ আব্বাসি, বিশাল রহমান, সাপ্তাহিক আলোরমনি পত্রিকার সম্পাদক হেলাল হোসেন আবির, মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, উত্তরবঙ্গ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা রাশেদ, দিনাজপুর ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুনুর রশিদ, জাহিদ হাসান, পঞ্চগড়ের সাংবাদিক মোস্তাক আহমেদ, স্বাধীন বার্তার নিউজ এডিটর আশরাফ খান কিরণ, মাটি মামুন, দীপংকর রায়, খন্দকার রাকিবুল ইসলাম, বেলায়েত হোসেন বাবু, আফফান হোসেন আজমীর প্রমুখ।

প্রতিবাদ সভায় রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ