ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে একটি পোশাককারখানর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

আজ বৃহস্পতিবার উপজেলার জৈনা বাজার এলাকার এইচ ডি এফ পোশাককারখানায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা পর শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রমিকেরা জানায়, ঈদ বোনাস এবং মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সড়কে বিক্ষোভ করছে। ঈদের আগেই মার্চ মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস না দিয়ে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি শেষে চলতি মাসের ১০ তারিখ কারখানা কর্তৃপক্ষ নোটিশ টানিয়ে জানিয়ে দেয় আজ বৃহস্পতিবার তাদের ঈদ বোনাসসহ বকেয়া বেতন পরিশোধ করে দিবে। পরে বৃহস্পতিবার আবার কারখানা গেইটে নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওই নোটিশে আগামী ২২ এপ্রিল কারখানা খোলার ঘোষণা দিয়ে নোটিশ টানিয়ে দিয়েছে। কারখানা কর্তৃপক্ষ আমাদের বকেয়া পরিশোধের বিষয়ে সুষ্ঠু কোনো সমাধান না দিয়ে বারবার কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়ে সময় ক্ষেপন করছে। বাধ্য হয়ে আমাদের ন্যায্য বকেয়া পাওয়ার জন্য আজকে আমরা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি।

জৈনা বাজার (আবদার) এলাকার এইচ ডি এফ পোশাককারখানার কোনো কর্মকর্তার সাথে মোবাইলফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সকাল সাড়ে ১০টা থেকে জৈনা বাজার (আবদার) এলাকার এইচ ডি এফ পোশাককারখানার তিন শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে। একপর্যায়ে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। প্রায় আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ