ঢাকা মহানগরসহ সারা দেশে কাল বিএনপির গায়েবানা জানাজা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ১১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২ ১১:৩৪ অপরাহ্ণ

গণমিছিলে পঞ্চগড়ে পুলিশের গুলিতে বিএনপির নেতা আব্দুর রশিদ আরেফিনের মৃত্যুতে আজ রোববার ঢাকা মহানগরসহ সারা দেশে গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বাদ আসর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি পালনকালে আজ শনিবার পঞ্চগড়ের বোদা উপজেলার দিঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ আরেফিন মৃত্যুবরণ করেন এবং অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হন।
সরকারের পদত্যাগ, অনির্বাচিত সংসদ বিলোপ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা ও রংপুর বাদে সারা দেশে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
জনতার আওয়াজ/আ আ