ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২১, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ

 

নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়।

জানা গেছে, পাঁচ পুলিশ কর্মকর্তার মধ্যে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন, সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিনজন কর্মকর্তা।

আরও জানা গেছে, ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে লাইনারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস এম আবু ফরহাদকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে। অপর এক আদেশে লাইনারের সশস্ত্র পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলামকে বদলি করা হয়েছে পিওএম-উত্তর বিভাগে।

একই দিন পৃথক আরেক আদেশে ট্রাফিক-রমনা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহাম্মদ তারিকুল আলমকে ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বদলি করা হয়েছে।

এ ছাড়াও পরিবহন বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনকে ট্রাফিক-রমনা বিভাগে ও লাইনারের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমানকে ট্রাফিক-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ