ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কোটা সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল পোনে ১০টার দিকে আশুগঞ্জ প্রেস ক্লাবের সামনে জড়ো হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সেখান থেকে ‘আমি কে? তুমি কে? রাজাকার রাজাকার’, ‘চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার’, ‘মেধা না কোটা? মেধা মেধা।’ ইত্যাদি স্লোগান নিয়ে ঢাকা- সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন ও স্লোগান দেয়ার পাশাপাশি মহাসড়কে ফুটবল খেলতে থাকে। এতে মহাসড়কের দুপাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রায় আড়াই ঘণ্টা পর উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির অনুরোধে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে মহাসড়কের পাশে অবস্থান নিলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত (দুপুর ১টা) যান চলাচল স্বাভাবিক হয়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ