ঢাবি প্রো-ভিসির পদত্যাগের দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবি প্রো-ভিসির পদত্যাগের দাবিতে তিতুমীর কলেজে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ

 

তিতুমীর কলেজ প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের শিক্ষার্থীদের উপর হামলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা৷

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১২ টার দিকে কলেজের মূল ফটক থেকে শুরু করে মহাখালীর টিবি গেইট সড়ক ঘুরে ক্যাম্পাসের শহীদ বরকত মিলনায়তনের সামনে এসে শেষ হয় এই বিক্ষোভ মিছিল৷

শিক্ষার্থীরা স্লোগান দেন, ঢাবির আগ্রাসন, মানি না মানবো না ;শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না; ঢাকা কলেজ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই;পদত্যাগ পদত্যাগ, প্রো-ভিসির পদত্যাগ।

এসময় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল ও প্রো-ভিসির পদত্যাগের দাবি করেন৷ ২৪ ঘন্টার মধ্যে এ দাবি মেনে না নিলে ‘লং-মার্চ টু ঢাবি’ কর্মসূচি ঘোষণা করবেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ