ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৮:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩ ৮:৪৬ পূর্বাহ্ণ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় আদালতে অভিযোগ গঠন ও আনুষ্ঠানিক বিচারকার্য শুরুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৭ এপ্রিল) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এসময় ছাত্রদল নেতারা বলেন, মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট মামলায় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতা আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান ও উনার সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন ও আনুষ্ঠানিক বিচারকার্য শুরুর অপচেষ্টা চালাচ্ছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিকুর রহমান আশিক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আবিদুর রেজা বায়েজিদ, আমানউল্লাহ আমান, নূরে আলম ভূইয়া ইমন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক মাহমুদউল্লাহ নীরব, বিজয় ৭১ হলের সাধারণ সম্পাদক বিএম কাউসার সহ বিভিন্ন ইউনিটের নেতারা

পরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করে ছাত্রদল নেতারা।pls

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ