ঢামেকে কর্মচারীদের সাংগঠনিক সংসদ নির্বাচনে ভোট - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢামেকে কর্মচারীদের সাংগঠনিক সংসদ নির্বাচনে ভোট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি (বাচসকস) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সাংগঠনিক সংসদ নির্বাচন-২০২২ এ ভোট গ্রহণ চলছে। ২৭টি পদের বিপরীতে ১০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঢাকা মেডিকেল কলেজের মিলন অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবুল বাশার সিকদার, মোয়াজ্জেম হোসেন, মো. রমিজ ও মো. আলম। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন মোফাজ্জল হোসেন খান, তালেব আলী ও মো. আজিম।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন। তারা হলেন মো. রবিউল আউয়াল রবি, মো. মনিরুজ্জামান, বাবুল হোসেন, মো. জমির আলী, মো. মফিজুল ইসলাম, মো. শরীফুল ইসলাম, মো. পারভেজ আহামেদ, মো. নুরুল আফসার, রাউফু নোমান, মো. বিল্লাল হোসেন, মো. আইয়ুব আলী, মো. মোখলেচুর রহমান, মো. মিজানুর রহমান, মো. হাসেম আলী, মো. ফুল মিয়া, মোহাম্মদ আলী, মো. আমীর হোসেন, মোস্তফা কামাল, মো. খবির উদ্দিন, মোহাম্মদ শাহীন, মো. মুনছুর আলী, মো. স্বপন মিয়া, মো. দিনা, মোহাম্মদ আলমগীর, মনির হোসেন, মো. মনোহর আলী, মো. সদা, মো. জাহাঙ্গীর আলম, আবু হানিফ, মো. আমির হোসেন ও খোকন লাল।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি মো. আব্দুল আজিজ ও মো. শিপন মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন। তারা হলেন- মো. আশরাফ হোসেন ইমন, শমসের উদ্দিন, শরীফ হোসেন, মো. শহীদুল ইসলাম (মিন্টু), মো. শাহ্ আলম ও মো. নাজিম।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি মো. সুমন, মোহাম্মদ হোসেন লিটন, মো. রিপন হোসেন, মো. আব্দুল আউয়াল লিটন, মো. শিপন মিয়া। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। তারা হলেন মো. ওমর ফারুক, মো. রুকন উদ্দীন, মো. মনির হোসেন, সেলিম হোসেন খান ও মো. মনিরুজ্জামান।

অর্থ সম্পাদক পদে লড়ছে শেখ রমজান আলী, মো. আবুল কাশেম ভূঁইয়া, মো. জাকির হোসেন ও মো. জামাল হোসেন। প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন- জামাল উদ্দিন, মো. মনির হোসেন, মো. সোহেল রেজা ও মো. ফারুক হোসেন। সহ-প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন। তারা হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. ওবায়দুল হক ও মো. আনোয়ার হোসেন।

মহিলা সম্পাদিকা পদে প্রতিদ্বন্দ্বি চারজন। তারা হলেন, রহিমা খাতুন, মোসা. নাসিমা আক্তার, মিনা আক্তার ও আকলিমা আক্তার। সহ-মহিলা সম্পাদক পদে লড়বেন ৩ জন। তারা হলেন, ইয়াসমিন বেগম, লতা মাজুমদার ও মোসা. রুমা।

সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি ৩ জন। তারা হলেন, রেজাউল হোসেন বাবু, মামুন মোল্লা ও মো হাকিম।

সমবায় সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। তারা হলেন, মো. বাবুল মিয়া, মো. আরাফাত হোসেন উদয় ও আরিফ বেপারী। ধর্মবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন- মো. জুম্মান হোসেন, মো. বাবুল হোসেন, মো. হেলাল উদ্দিন ও রিপন মির। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বি ১৯ জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ