তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা ছাড়া সংলাপ নয় : মেজর (অব.) ইবরাহিম - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা ছাড়া সংলাপ নয় : মেজর (অব.) ইবরাহিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৮, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক। – ছবি : সংগৃহীত

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিক বলেছেন, যতক্ষণ না সরকার ঘোষণা করে যে আগামী নির্বাচন একটি নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, আপনি যেভাবেই বলুন না কেন আমরা কোনো ফরম্যাটে আলোচনায় অংশ নিতে চাই না। সরকারকে আগে এটা ঘোষণা করতে হবে, তারপর ক্ষমতা ছাড়তে হবে। অন্যথায়, আওয়ামী লীগের সাথে কোনো সংলাপের প্রশ্নই আসে না।

শনিবার (৮ জুলাই) চট্টগ্রাম মহানগর কল্যাণ পার্টির উদ্যোগে নগরীর চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন বলেন, দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে দেশের সব মানুষ খুশি হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে আমরা স্বাগত জানাব।

অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাসান সাকীব।

নগর সভাপতি সাজিদ ইকবালের সভাপতিত্বে এবং নগর সেক্রেটারি মামুন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জহুরুল হক আনসারী, প্রফেসর ওসমান গনি, প্রফেসর ফরিদুল আলম, চৌধুরী এস ইউ শাহীন, মুহাম্মদ মহিউদ্দিন, মিসেস মোর্শেদা বেগম, মুসলিম সিকদার, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ মাহবুবুল আলম, রফিকুল ইসলাম মোর্শেদ, মীর নাজীবুল্লাহ কায়সার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ