তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে সন্তুষ্ট সুজন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে সন্তুষ্ট সুজন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। তবে নির্বাচনব্যবস্থা কার্যকর করতে হলে ‘জুলাই সনদ’-এর আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন আনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মেট্রোপলিটন চেম্বারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আপিল বিভাগের রায়, সংবিধান সংস্কার এবং সংস্কার পরিষদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বদিউল আলম মজুমদার আশা প্রকাশ করেন, রাজনীতিবিদরা অতীত থেকে শিক্ষা নেবেন এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেবেন।

তিনি বলেন, জনগণ ‘জুলাই সনদ’-এর পক্ষে রায় দিয়েছে, তাই সরকারের উচিত সেটিকে মেনে নেওয়া।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদই নির্ধারণ করবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন।

এদিকে মামলার আইনজীবী ড. শরীফ ভূঁইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মাধ্যমেই গত ১৬ বছরের স্বৈরাচারী ব্যবস্থার সূচনা হয়েছিল।

তার মতে, দলীয় বিচারকদের রায়ের মাধ্যমেই সংকটের শুরু, যার দায় সুপ্রিম কোর্টও এড়াতে পারে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ