তপশিলের প্রতিবাদে এলডিপির বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তপশিলের প্রতিবাদে এলডিপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ

 

দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল অবৈধ আখ্যা দিয়ে প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে গণতান্ত্রিক মহিলাদল, গণতান্ত্রিক যুবদল, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর এলডিপির নেতাকর্মীরা।

মিছিল পূর্ব সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কমিশন যে তপশিল ঘোষণা করেছে তা মানি না। এ অবৈধ তপশিল ঘোষণা দেশের জনগণের সঙ্গে প্রতারণা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ