তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনে কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন ভবনে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। মূল ফটকের প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে, পাশাপাশি ভবনের চারপাশে টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে সরেজমিনে এমন চিত্র দেখতে পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে নির্বাচন কমিশন ভবন ও আশপাশের পুরো এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মূল গেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বসানো হয়েছে শক্তিশালী ব্যারিকেড। মূল ফটকের প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে, পাশাপাশি ভবনের চারপাশে টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার অংশ হিসেবে আগারগাঁওয়ে যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। সাধারণ মানুষ ও যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যাতে তফসিল ঘোষণার দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিরতা সৃষ্টি না হয়।

ইসির নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তা রবিউল জানান, শেরে বাংলা নগর থানা ও ডিএমপির অতিরিক্ত ৩০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যাব টহল দিচ্ছে প্রতিনিয়ত।

এদিকে গতকাল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়েছে। যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে প্রচার করা হবে। ভাষণে ভোটের তফসিল ও নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার আহ্বান জানানো হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ