তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, বৈষম্যহীন দেশ গড়ে তুলবে বিএনপি: তেনজিং - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, বৈষম্যহীন দেশ গড়ে তুলবে বিএনপি: তেনজিং

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য (দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং বলেছেন, ১৬ বছর গণতন্ত্রের জন্য জনগণ রক্ত দিয়েছে। মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা হবে। আগামী জাতীয় নির্বাচন নজির সৃষ্টিকারী নির্বাচন হবে, উল্লেখ করে তিনি বলেন, তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্দ্বীপ বিএনপি’র পার্টি অফিসের সামনে থেকে সেনের হাট হয়ে এনাম নাহার পর্যন্ত বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিস্ট হাসিনা দেশকে নরকের রাজ্যে পরিণত করেছে, উল্লেখ করে তেনজিং বলেন, সারাদেশকে কারাগারে পরিণত করেছেন। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। আমি-ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে। নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে, জানিয়ে তিনি বলেন, মানুষ যাকে ভোট দিবে, তিনি নির্বাচিত হবেন। সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি বলেন, যতগুলো সংস্কার হয়েছে, তার সিংহভাগ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল মেনে নিয়েছে। ৬০০-এর ওপরে সংস্কার মানা হয়েছে, মাত্র কিছু সংখ্যক সংস্কারে সমস্যা আছে; ওইটাও মিটে যাবে। এতগুলো মানার পরে তারা যদি বলে পিআর পদ্ধতি, গণভোটের পদ্ধতি এগুলো চরমভাবে বাড়াবাড়ি। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করে, নিজের জীবন বিপন্ন করে, কিন্তু বাড়াবাড়ি পছন্দ করে না।

এসময় সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামসিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমত আলী বাহাদুর, যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার জিএস, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, পৌরসভা বিএনপির সদস্য জাহেদ কামাল, মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম টুটুল, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী নিজাম, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আফছার, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম শামু, সদস্য সচিব শাহাদাত হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাবুল আকতার, সি. যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফেরদৌস, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সহ-সভাপতি আরিফ উদ্দিন রিয়াদ, শরিফুল ইসলাম ওমর, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুদ্দিন, ইয়াছিন রিয়াদ, ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ কে সাইফুল আমিন, আকরাম খান মুকুল, রেজাউল করিম নাইম, আবদুল্লাহ আল নোমান লিংকন, নুর নবী, এবি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুর রহিম রাহী, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান জনি, সরকারি হাজী এবি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান, কাটগর মাদ্রাসা ছাত্রদলের সভাপতি নুর মোহাম্মদ মামুন, এম আর কলেজ ছাত্রদলের সি. সহ-সভাপতি আজগর হোসেন নয়ন, মাইটভাঙ্গা ইউনিয়ন মৎসজীবি দলের সভাপতি মোহাম্মদ আফছার, মাইটভাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রমিজুল কবির জুয়েল, মুছাপুর ইউনিয়ন যুবদলের সি. সহ-সভাপতি সোহরাব হোসেন, বাউরিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল খান, যুবদল নেতা আনিছুর রহমান আনিস, যুবদল নেতা ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ