তরুণদের কর্মসংস্থানে কাজ করতে চাই: হুম্মাম কাদের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তরুণদের কর্মসংস্থানে কাজ করতে চাই: হুম্মাম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ণ

 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ভোটের সময় তিনি নানা প্রতিশ্রুতি দিয়েছেন এবং এখন তরুণ-যুবকদের কর্মসংস্থানে কাজ করতে চান। তিনি বলেন, আমাকে শুধু রাস্তা দেখিয়ে দেন, কাজ আমি নিয়ে আসব।

সোমবার (৪ মে) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর রাঙ্গুনিয়া বাস্তবায়িত অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের উদ্বোধন এবং সমাপ্ত টেকাব প্রকল্পের সনদপত্র, ভাতা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মীর মো. নজমুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন।

আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র, ভাতা এবং ঋণের চেক বিতরণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ