তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে: আসিফ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে: আসিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে প্রায় ১৪০০০-এর অধিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে প্রতিটি জেলা-উপজেলার স্কুল, কলেজগুলোতে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। সমগ্র দেশে আবারো খেলাধুলা,সাংস্কৃতিক কার্যক্রম এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে উজ্জীবিত করতে সক্ষম হয়েছে।

উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান তরুণদের কাঁধে আরও বড় দায়িত্ব এনে দিয়েছে। আমাদের নতুন চ্যালেঞ্জ দেশকে নতুন ভাবে গড়ে তোলা। এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে প্রত্যেককে যার যার অবস্থান থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ শহীদ হওয়ার মাধ্যমে যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন তার আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ